মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
Daily CitizenOF BANGLADESHDaily CitizenOF BANGLADESH

নাগরিকের পাঠানো খবর,
সাংবাদিকের যাচাই শেষে প্রকাশ

নাগরিক সূত্র

গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত ৩ শ্রমিক

গাজীপুরে ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে মহানগরীর নাওজোড় এলাকার এ ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর, ঢাকা

প্রকাশ:

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ জানান, রাত ৮টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মো. হিরণ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, গ্যাসভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় প্রতিষ্ঠানের ভেতরে আটজন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

সূত্র: আজকের পত্রিকা

সংবাদটি শেয়ার করুন